1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

বাংলাদেশ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সমিতির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নোভেল ভট্টাচার্য্য

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১০১৫ জন পড়েছেন

বাংলাদেশ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সমিতি কেন্দ্রীয় কমিটির “চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক” নির্বাচিত হলেন সাধনপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা নোভেল ভট্টাচার্য্য। গত ২০ জুন বাংলাদেশ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সমিতির কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটি নিজেদের বিভিন্নরকম দাবী দাওয়া সহ কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে বিভিন্ন মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ স্থাপন করে কাজ করে যাবেন। এই বিষয়ে বাঁশখালী উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সমিতি’র সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জানান, প্রশাসনিক কর্মকর্তা নোভেল ভট্টাচার্য্য জেলা ও থানা কমিটিতে বিভিন্ন কাজে সাহসী ও দায়িত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। উদাহরণস্বরূপ, ইতিপূর্বে ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে ৫ জন ইউপি সদস্য কর্তৃক শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগে ৫ জন সদস্যকে বহিষ্কার করার ক্ষেত্রে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সহ আইনশৃংখলা বাহিনীকে সকলকে যেভাবে একত্রিত করে ৫ জন সদস্যকে শাস্তির আওতায় এনেছিল তা নিঃসন্দেহে একজন সংগঠক হিসেবে প্রশংসার দাবিদার। সত্যিকার অর্থে তিনি একজন দক্ষ সংগঠক ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বান্ধব। প্রশাসনিক কর্মকর্তাদের দুঃসময়ে তিনি কখনোই নিজেকে গুটিয়ে না নিয়ে সকলকে একত্রিত করার চেষ্টা করেছেন। তাছাড়া কর্মক্ষেত্রেও তিনি দক্ষতার স্বাক্ষর রেখে জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে ইতিপূর্বে চট্টগ্রাম জেলার ১৯১ টি ইউনিয়নের মধ্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে তিনি মান্যবর বিভাগীয় কমিশনার চট্টগ্রাম কর্তৃক সম্মানিত জেলা প্রশাসকের উপস্থিতিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ে সনদ ও ক্রেষ্ট গ্রহণ করেন।পরবর্তীতে উপজেলা পর্যায়েও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরুপ পুরষ্কৃত হন। বাংলাদেশ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সমিতির কেন্দ্রীয় কমিটিতে নোভেল ভট্টাচার্য্যকে ““চট্টগ্রাম বিভাগীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক” নির্বাচিত করায় কেন্দ্রীয় কমিটির নিকট কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies