1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

শিক্ষার্থীদের রাস্তার দু,পাশে দাঁড় করিয়ে ফুলের পাঁপড়িতে সন্মাননা নিলেন সভাপতি

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৯৮৭ জন পড়েছেন

শতশত শিক্ষার্থীকে কড়া রোদের মধ্যে রাস্তার দু,পাশে দাঁড় করিয়ে ফুলের পাঁপড়ি ছিটিয়ে বিরল সন্মাননা নিলেন পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ মোরশেদুল আলম। গতকাল বৃহস্পতিবার সকালে নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ মোরশেদুল আলমকে মোশাররফ আলী বাজার থেকে রাস্তার দ’ুপাশে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে ফুলের পাঁপড়ি দিয়ে প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মচারী এবং বিশিষ্ট এলাকাবাসী তাকে স্বাগত জানান এবং বরণ করে নেন। এ দৃশ্যটি বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং নানা মন্তব্য করে। তবে সে বিষয়ে জানার জন্য বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক তৌহিদুর রহমান কে অসংখ্যা বার মোবাইলে কল ও মোবাইলে মেসেজ প্রেরন করলে তার কোন উদ্ধার পাওয়া যায়নি। নবনিযুক্ত সভাপতিকে রাজকীয় বরণের পর বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক তৌহিদুর রহমানের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবগঠিত এডহক কমিটির সভাপতি মোরশেদুল আলম, প্রধান মেহমান ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার সন্তান আবু হেনা চৌধুরী, শিক্ষক প্রতিনিধি মাশুক এলাহী চৌধুরী, অভিভাবক সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী, মোক্তার আহমেদ, জামশেদুল ইসলাম চৌধুরী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত সভাপতি মো. মোরশেদুল আলম বলেন, আমার বাবা মরহুম আবুল ইসহাক চৌধুরী এ প্রতিষ্ঠানে ২৮ বছর দায়িত্বে ছিল, তারই উত্তরসূরী হিসেবে আমি দায়িত্ব পালন করতে এসেছি। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণকে সঙ্গে নিয়ে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজেকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকব।এখানে আমি নেওয়ার জন্য আসিনি, দিতে এসেছি। এজন্য এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। এ সময় বিদ্যালয়ের শিক্ষকম-লী, শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য চলতি মাসের ১৮ আগষ্ট মো.মোরশেদুল আলম পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয় বলে সুত্রে জানা যায়। এদিকে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুর রহমানের উপর গুনাগুরীতে সিএনজি অটোরিক্সাতে উঠার সময় কতিপয় লোক হামলা করেছে অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies