1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র

বাঁশখালী আসন ঐক্যবদ্ধ হয়ে পুনরুদ্ধার করবো বিএনপি নেতা ইদ্রিস মিয়া

সংবাদ দাতা
  • প্রকাশিত : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৯০৪ জন পড়েছেন

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেছেন,বাঁশখালীর মাটি বিএনপির ঘাঁটি। ষড়যন্ত্র করে বিএনপিকে কখনো বাঁধাগ্রস্ত করা যাবে না। খুব শীঘ্রই বাঁশখালীর বিএনপি পরিবার ঐক্যবদ্ধ হবে এবং পুনরায় পূর্বের মতো এই আসন আমরা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ।আগামী নির্বাচনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে এই আসনটি বিএনপিকে উপহার দিতে হবে। শনিবার সন্ধ্যায় বাঁশখালীর চাম্বল বাজার হোসাইনিয়া কনভেনশন হলরুমে এক সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা.শাহাদাত হোসেনের একান্ত সহকারী সচিব ও চাম্বল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি মারুফুল হক চৌধুরীকে সংবর্ধনা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সচেতন নাগরিক কমিটির সভাপতি মঈনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন মারুফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাহাদত হোসেন সুমন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাষ্টার লোকমান আহমদ, সাবেক সদস্য সচিব ও ছনুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক কে.এম আনিছুর রহমান,সাবেক সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট মোঃ নাছির উদ্দীন, সাবেক অর্থ সম্পাদক মফজল আহমদ, এডভোকেট মো. ফোরকান প্রমুখ। এ সময় সাবেক ছাত্রদল নেতা জামশেদুল আলম চৌধুরীর সঞ্চালনায় পৌরসভার সাবেক কাউন্সিলর মুনতাসীর আলী চৌধুরী মামুন, বিএনপি নেতা সাঈদ হোসেন চৌধুরী আরফাত, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামিয়াত আমিন জিসান, এস.এম শহীদ, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস ছবুর, মো. ফরহাদ, উপজেলা ছাত্রদল নেতা বেলাল মাহমুদ, এইচ. এম এরশাদ, তাবারক হোসেন জামশেদ ও আতিকুল ইসলাম টিপু উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies