1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জাপানের নিগাতা শহর ও Rissho Kosei-kai-এর প্রতিষ্ঠাতা বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা পদকে ভুষিত হলেন যারা বাঁশখালীতে সিপিপির টিম লিডারদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বামেরছড়া ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনী তফশীল ঘোষণা বাঁশখালীতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত বাঁশখালীতে “ভূমিসেবা মেলা” উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ইপসা’র কার্যক্রম পরিদর্শনে এনজিও ব্যুরো’র মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া জাপানের মিনোবুসান কুওনজি মন্দির জাপানের টোকিওর হৃদয়ে সবুজের রাজ্য মেইজি জিঙ্গু পরিদর্শন বাঁশখালীতে ফারিয়ার মানববন্ধন, পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

বাঁশখালীতে আগুনে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারের মাঝে পিপি রাজ্জাকের ত্রাণ সহায়তা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০০ জন পড়েছেন

বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছমদ মিয়ার বাপের বাড়িতে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২সেপ্টেম্বর) বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এডভোকেট পিপি আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাকের পক্ষ থেকে টিন, চাল ও নগদ অর্থ সহ ত্রাণ সহায়তা প্রদান করা হয়। ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিন, চাল ও নগদ অর্থ সহ ত্রাণ সহায়তা প্রদান কালে এডভোকেট পিপি আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক সহ শেখেরখীলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, সাধনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো:জাহিদ উদ্দিন চৌধুরী, বাঁশখালী উপজেলা যুবদল নেতা আব্দুল হান্নান, মহসিন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ রাছেল, সৈয়দ নুর, শেখেরখীল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রুবেল,মহিলা ইউপি সদস্য শামশুজ্জামান, মো:ইউসুফ চৌধুরী, এহসান হাবিব, ফায়েজ, ছাত্র নেতা রাফি, মো কফিল, জকরিয়া ও ব্যাংক কর্মকর্তা শাহেদুল কবির, জহির, মনিরুল্লাহ ও রাকিব সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে শেখেরখীলের ৯নং ওয়ার্ড সমদ বাপের বাড়িতে অগ্নিকা-ে মো. ছগির, জাফর আহমদ,মাওলানা ওসমান ও ফজল কাদেরের সহ ৫টি বাড়ির মালামাল পুঁড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ ৮ লক্ষাধিক বলে জানান, ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।
এ সময় এডভোকেট পিপি আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, শেখেরখীল ইউনিয়নে আগুন লেগে ৫টি বসতঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে যাওয়ার খবরটি গতকাল পাওয়ার সাথে সাথে আজ আমি ছুটে এসেছি। আমরা তারেক রহমানের নির্দেশনানুযায়ী আজকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঢেউটিন, চাল ও নগদ অর্থ প্রদান করি। এ সামান্য টিন ও নগদ অর্থ এ পরিবারগুলোর এত বড় ক্ষয়ক্ষতি পূরণ সম্ভব হবেনা। তবে আমরা তাদের এ ক্ষয়ক্ষতি লাঘবে যতটুকু সহযোগীতা প্রয়োজন আমরা এ সহযোগীতা করে যাবো। যাতে দ্রুত অপনারা এ ক্ষয়ক্ষতি পুষিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies