1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা পদকে ভুষিত হলেন যারা বাঁশখালীতে সিপিপির টিম লিডারদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বামেরছড়া ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনী তফশীল ঘোষণা বাঁশখালীতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত বাঁশখালীতে “ভূমিসেবা মেলা” উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ইপসা’র কার্যক্রম পরিদর্শনে এনজিও ব্যুরো’র মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া জাপানের মিনোবুসান কুওনজি মন্দির জাপানের টোকিওর হৃদয়ে সবুজের রাজ্য মেইজি জিঙ্গু পরিদর্শন বাঁশখালীতে ফারিয়ার মানববন্ধন, পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি Senso-ji Temple : টোকিওর প্রাণকেন্দ্রে ইতিহাস ও আধুনিকতার অনন্য মিলন

বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৫৩ জন পড়েছেন

বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীর ঋষিধামে লক্ষাধিক লোক সমাগম সহ দেশ বিদেশ থেকে আগত সাধু সন্ন্যাসীদের অংশগ্রহনে দশমহাবিদ্যা পূজা ও যজ্ঞ, ধর্ম সন্মেলন সহ নানা কার্যক্রম।
১১ দিনব্যাপী দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার গতকাল মঙ্গলবার দশমী দিনে মঙ্গল আরতি ও জয়গান ও মঙ্গল আহ্বান,শ্রী শ্রী গুরু মহারাজের পূজা, শ্রী শ্রী দশমহাবিদ্যা পূজা ও যজ্ঞ, শ্রী শ্রী গুরু মহারাজের ভোগরাগ ও সমবেত প্রার্থনা,শ্রী শ্রী গুরু মহারাজের ভোগরাগ ও সমবেত প্রার্থনা, মহাপ্রসাদ বিতরণ,ধর্মীয় সঙ্গীতাঞ্জলি (স্বামীজীর রচিত শ্রী শ্রী দশমহাবিদ্যা অনুসরনে গীতি আলোক্য), ধর্ম সন্মেলন (আলোচ্য বিষয ছিল: শ্রী শ্রী দশমহাবিদ্যা),সন্ধ্যারতি ও সমবেত প্রার্থনা, ও রাতে মহাপ্রসাদ বিতরণ। আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় শ্রী শ্রী দশমহাবিদ্যা পূজা করেন শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দা পুরী মহারাজ। এছাড়া অন্যান্য পূর্ণকর্মে পৌরহিত্যে করেন ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ সহ দেশ বিদেশ থেকে আগত সাধু সন্ন্যাসীরা। এদিকে সুনিদিষ্ট কার্যক্রমের পাশাপাশি দেশ বিদেশ আগত শিল্পীরা ধর্মী সংগীত পরিবেশন করেন।
এদিকে কুম্ভমেলায় ঋষি অদ্বৈতানন্দ পরিষদ সভাপতি দেবাশীষ পালিত,২২তম ঋষিকুম্ভ ও কুম্ভমেলার আহবায়ক এডভোকেট অনুপম বিশ্বাস, সদস্য সচিব চন্দ্র্র শেখর মল্লিক, অর্থ সচিব তড়িৎ কান্তি গুহ, শ্রীগুরু সংঘ সাধারণ সম্পাদক বিমল কান্তি দেব,সহ-সভাপতি এডভোকেট ভূপাল গুহ,রাজীব সিংহ, দীপক দত্ত,এডভোকেট কাঞ্চন বিশ্বাস, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি গুহ,ঝুন্টু কুমার দাশ, দোলন দাশ সহ সংশ্ষ্টিরা প্রতিনিয়ত সার্বিক ব্যবস্থাপনা ও তদারকি করে যাচ্ছে।
উল্লেখ্য দেশের একমাত্র ঋষিকুম্ভ ও কুম্ভমেলা ১৯৫৭ সাল থেকে প্রতি ৩ বছর অন্তর শুরু হয়ে এবার ২২তম আর্ন্তজাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা গত ২৩ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ১১দিনব্যাপী নানা ধর্মীয় কার্যাদির মাধ্যমে উদযাপন করা হবে। বাঁশখালী উপজেলা ও থানা প্রশাসনের কঠোর নজরদারিতে অনুষ্টিত এ কুম্ভমেলায় যতই দিন ঘনিয়ে আসছে ততই লোক সমাগম বৃদ্ধি পাচ্ছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies