1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করলেন বাঁশখালীর মডেল সরকারি ও প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ বাঁশখালী‌তে ইসলামী স্বপ্ন বাস্তবায়ন সংস্থার ১৬ বছর পূর্তি, স্মৃতি পাঠাগার উদ্বোধন ও ঈদ পূর্ণ মিলনী হ্যামিলনের বাঁশীওয়ালা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ভূতের বারো পুত বাঁশখালী পৌরসভায় ঈদুল আজহায় অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ জাপানের নিগাতা শহর ও Rissho Kosei-kai-এর প্রতিষ্ঠাতা বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা পদকে ভুষিত হলেন যারা বাঁশখালীতে সিপিপির টিম লিডারদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বামেরছড়া ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনী তফশীল ঘোষণা

বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭৩ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। বাঁশখালী উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস বাঁশখালী এর আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ শেষে বাঁশখালী উপজেলায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শুক্রবার (৬ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্টিত হয়। বাঁশখালী উপজেলা অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে ও সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার,লেফটেন্যান্ট কর্ণেল আন্দালিব কবির (পিএসসি), চট্টগ্রাম আনসার ও ভিডিপির পরিচালক জেলা কমান্ড্যান্ট (অতিঃ দায়িত্ব) মোহাম্মদ মোস্তাক আহমদ, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত,চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমদ।
এ সময় বাঁশখালীতে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর মেজর শাতিল, সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ ওমর সানী আকন,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ খালেদ সাইফুল্লাহ,পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা,আগামী জাতীয় সংসদ নির্বাচন যেনতেন নির্বাচন নয়। এ নির্বাচনের মাধ্যমে আমার আপনার সন্তানের নিরাপত্তা ও দেশের স্বার্থের কথা ভেবে কাজ করতে হবে। সরকারি কর্মকর্তারা ব্যক্তি বিশেষের গোলাম নয়, দেশের গোলাম, সে কথা ভেবে কাজ করতে হবে। আমাদের মধ্যে যে কালি লেগেছে,সেটা মুঁছে ফেলার সময় এসেছে। সেটাকে যথাযত ভাবে কাজে লাগাতে হবে। কোন অবস্থানে কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে। পুরো ভোট কেন্দ্র এলাকা সিসিটিভির আওতায় থাকবে আর প্রশাসনের কর্মকর্তাদের বডিঅন ক্যামরা থাকবে। এছাড়া যে কোন অপরাধ সংঘটিত হলে ৫ মিনিটের মধ্যে আইনশৃংখলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হবে।
এদিকে বাঁশখালীর নির্বাচনী সকল তথ্য, কেন্দ্র ম্যাপ, প্রশাসনিক দায়িত্বরত কর্মকর্তা ও এলাকার যোগাযোগ ব্যবস্থাসহ একটা ”মিত্র” নামে অ্যাপ চালু করেছে
বাঁশখালী উপজেলা অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জামশেদুল আলম । সেটার ও উদ্ভোধন করেন প্রধান অতিথি চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies