1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করলেন বাঁশখালীর মডেল সরকারি ও প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ বাঁশখালী‌তে ইসলামী স্বপ্ন বাস্তবায়ন সংস্থার ১৬ বছর পূর্তি, স্মৃতি পাঠাগার উদ্বোধন ও ঈদ পূর্ণ মিলনী হ্যামিলনের বাঁশীওয়ালা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ভূতের বারো পুত বাঁশখালী পৌরসভায় ঈদুল আজহায় অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ জাপানের নিগাতা শহর ও Rissho Kosei-kai-এর প্রতিষ্ঠাতা বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা পদকে ভুষিত হলেন যারা বাঁশখালীতে সিপিপির টিম লিডারদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বামেরছড়া ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনী তফশীল ঘোষণা

ভূতের বারো পুত

কল্যাণ বড়ুয়া
  • প্রকাশিত : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৯৭ জন পড়েছেন

হানা বাড়ির ভূতগুলো থাকে
পুরানো বাড়ি ও প্রসাদে
আলো জ্বালিয়ে বই পড়ে না
গান করে আমোদে ।
মামদো ভূতগুলো থাকে কবর ও শ্মশানে
কংকালের মত হয়ে ভয় দেখাতে জানে।
গেছো ভূতগুলো থাকে তেঁতুল,বট তালগাছে
কুকুর বিড়ালের রূপ ধরে ভয় দেখাতে ভালবাসে।
মেছোভূত পাওয়া যায় নদী ও বিলের ধারে
রাতে মাছ ধরলে মাছ দেয় মাছ দেয় করে।
কান্দা কাটা ভূত গুলো দেখতে মু- হীন
সবচে ভয়ংকর তাই দেখলে হয় প্রাণহীন।
বাঁশবাড়ের ভূতগুলো বাঁশ ফেলে রাখে
বাঁশটাকে ডিঙ্গালে উড়ে পড়ে হাঁকে।
ব্রক্ষ দৈত্য ভূতগুলোর তেঁতুল বেল গাছে থাকে
দিন দুপুরে ও গভীর রাতে চিল মেরে বাঁকে।
আগুন মুখো ভূত গুলো বসে মাঠে গাছের ডালে
মুখ খানা হাঁ করলে দাঁউ দাঁউ আগুন জ্বলে।
পেতনি হলো কুঁচকুচে কালো জাত মেয়ে
শেওড়া গাছের ডালে বসে পা দেয় ঝুঁলিয়ে।
শাঁকাচুন্নি সাদা কাপড় শাঁখা পড়া পেতনী
ছেলে পেলে ধব ধবে সাদা হয়ে ভয় দেখায় তখনি।
কানি পিশাচি ভূত গুলো ছেঁড়া ন্যাকড়া ময়লা ঘাঁটে
নাকি সুরে কথা বলে পা পিছলে হাঁটে।
কানাওয়ালা ভূতগুলো থাকে খোলা মাঠে
পথ ভুলিয়ে যায় লোকে উল্টা পাল্টা হাঁটে।
ছাপা খানার ভূত গুলো ভুল করে লেখা
ভূল হলে মনে কর, পেয়েছ তার দেখা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies