1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিমুলেশন ভিত্তিক দু,দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাঁশখালীতে শুরু হ‌চ্ছে শেভর‌ণের সেবা‌ কার্যক্রম ১০অ‌ক্টোবর থে‌কে বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ

বাঁশখালীতে “ভূমিসেবা মেলা” উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫৩৪ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় “ভূমিসেবা মেলা-২০২৬” উপলক্ষে শুভ উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) সকা‌লে উপজেলা ভু‌মি অফিস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা‌দে‌শের ন‌্যায় অনলাই‌নে এ মেলার আনুষ্টা‌নিক উ‌দ্ধোধন ক‌রেন গনপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের প্রধানমন্ত্রী তা‌রেক রহমান ।
প‌রে উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার (ভু‌মি)‌ মোঃ ওমর সা‌নি আক‌নের স্বাগত বক্তব‌্য ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী‌ অফিসার মোঃ রুহুল আ‌মিন, উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা‌ শ‌্যামল চন্দ্র সরকার,বাঁশখালী সাব রেজিস্ট্রার
রতন অধিকারী ,উপ‌জেলা সমাজ‌সেবা কর্মকর্তা মোঃ আমজাদ হো‌সেন, উপ‌জেলা বি‌এন‌পির সা‌বেক আহবায়ক ও বাহারছড়ার সা‌বেক চেয়ারম‌্যান মোঃ লোকমান আহমদ,উপ‌জেলা জামা‌তের আমীর অধ‌্যক্ষ মোহাম্মদ ইসমাঈল, জামায়াতের সাংগঠ‌নিক সম্পাদক এমপির একান্ত সচিব জি.এম সাইফুল ইসলাম,বিভিন্ন ইউ‌নিয়ন ভু‌মি কর্মকর্তা সহ,সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুধীজন ও সাধারণ সেবাগ্রহীতারা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার ডিজিটাল পদ্ধতিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। অনলাইনে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা এখন সহজে পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষকে ভূমি সেবা বিষয়ে সচেতন করতে এ ধরনের মেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন। ১৯‌মে থে‌কে ২১‌ মে পর্যন্ত তিন‌দিন ব‌্যাপী ভূমিসেবা মেলা চলমান থাক‌বে।
অনুষ্ঠানে ভূমি সেবার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয় এবং জনগণকে হয়রানিমুক্ত ও দ্রুত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান বক্তারা।
সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে ভূমি সেবা বিষয়ক তথ্যপত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies