1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি কাছ থেকে দেখা রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা

মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি কাছ থেকে দেখা

কল্যাণ বড়ুয়া,জাপান থেকে ফিরে
  • প্রকাশিত : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৮৬ জন পড়েছেন

জাপানের সর্বোচ্চও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সুযোগ হয়েছে। ভোরে টোকিও আরআরকে হেডকোয়ার্টার থেকে বিশেষ গাড়ি করে সেখানে যাওয়া হয়।
দেশ বিদেশ থেকে আগত শত শত পর্যটক এক নজর দেখার জন্য পাশের পাহাড়ে প্রায় ৪শত সিড়ি বেয়ে পাহাড়ে উঠার প্রতিযোগিতায় মত্ত। শিশু কিশোর থেকে বয়স্ক পর্যন্ত সকল লোক জন এটা দেখার জন্য মরিয়া। পাহাড়ের চুড়ায় চুউরেইতো প্যাগোডা যেখান থেকে এ মাউন্ট ফুজি সে বিশাল এলাকা জুড়ে শত শত গাড়ি আর পর্যটক। আমরা বাংলাদেশ থেকে যে কয়জন মাউন্ট ফুজি দেখার জন্য গিয়েছিলাম, সিড়ি দিয়ে উপরে উঠার সময় প্রচন্ড কান্তি লাগলেও সেটার দেখার বাসনা আমাদের টেনে উপরে নিয়ে যায়। তবে জুলাই থেকে অক্টোবর , নভেম্বর মাসে পরিষ্কার আকাশ পর্বতারোহণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় বলে বিবেচনা করা হয়। না হয় অনেক দুর থেকে এটার স্বাথ নিতে আশে পাশে বরফে আছন্ন থাকাতে মাউন্ট ফুজির
মাউন্ট ফুজি (৩,৭৭৬ মিটার) জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি, যা টোকিও থেকে ১০০ কিমি দক্ষিণ-পশ্চিমে হনশু দ্বীপে অবস্থিত। ২০১৩ সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত এই তুষারাবৃত চুডাাটি জাপানি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। বছরের বেশিরভাগ সময়, বিশেষ করে শরৎ ও শীতে,এখান থেকে মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়।
মাউন্ট ফুজি দর্শন সম্পর্কে বিস্তারিত:
অবস্থান ও উচ্চতা: এটি মূলত একটি সক্রিয় আগ্নেয়গিরি, যার উচ্চতা ৩,৭৭৬ মিটার (১২,৩৮৮ ফুট)। এটা ((Shizuoka)এবং Ges Yamanashi প্রিফেকচারের সীমান্তে অবস্থিত।
সেরা সময়: গ্রীষ্মকাল (জুলাই-আগস্ট): পর্বতারোহণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়।
শরৎকাল (নভেম্বর): পরিষ্কার আকাশ এবং ম্যাপল পাতার ((Momiji) সাথে মনোরম দৃশ্য দেখা যায় ।
শীতকাল: পুরো চূড়ায় বরফে ঢাকা থাকে এবং দূর থেকে সবচেয়ে স্পষ্ট দেখা যায় ।
ফুজি ফাইভ লেকস (Fuji Five Lake): কাওয়াগুচিকো (Kawaguchiko) লেক থেকে মাউন্ট ফুজির সবচেয়ে সুন্দর প্রতিচ্ছবি দেখা যায়। চুউরেইতো প্যাগোডা (Chureito Pagoda): প্যাগোডা, চেরি ব্লসম/ম্যাপল পাতা এবং ফুজি পর্বতের কাসিক ছবি তোলার জন্য বিখ্যাত ।
হাকোনে (Hakone): গরম পানির কু- (Onsen) এবং লেক থেকে ফুজি দেখার জনপ্রিয় স্থান শিনজুুকু থেকে সরাসরি বাস বা ট্রেন: টোকিও থেকে প্রায় ২-২.৫ ঘণ্টায় পৌঁছানো যায়। মেঘমুক্ত আকাশ পেতে ভোরে বা শীতের সকালে দর্শন করা ভালো। পাহাড়ের চূডার জন্য উপযুক্ত প্রস্তুতি ও পোশাক প্রয়োজন। যারা মাউন্ট ফুজি দেখার জন্য জাপানে আসবেন তারা উপরের তথ্য গুলো অনুসরন করে আসতে পারেন।
পরিশেষে বলতে চাই জাপান যারা ভিজিটে যাবেন তারা অবশ্যই জাপানের সর্বোচ্চও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখে আসবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies