1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে শুরু হ‌চ্ছে শেভর‌ণের সেবা‌ কার্যক্রম ১০অ‌ক্টোবর থে‌কে বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা

বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪২৬ জন পড়েছেন

দ‌ক্ষিণ চট্টগ্রা‌মের একমাত্র ম‌হিলা ক‌লেজ বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা র‌বিবার (২৮জুন) দুপু‌রে অনু‌ষ্টিত হয় ।খান বাহাদুর ফাউ‌ন্ডেশন প‌রিচা‌লিত বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের প্রতিষ্টাতা সভাপ‌তি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সা‌বেক মেয়র ,সা‌বেক সংসদ সদস‌্য আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপ‌তি‌ত্বে সভায় প্রধান অ‌তি‌থি ছি‌লেন বাংলা‌দেশ সরকা‌রের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ডক্টর মোহাম্মদ জক‌রিয়া,‌বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর সিনিয়র সহকারী সচিব শরিফ আহমেদ,বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আ‌মিন,বাঁশখালী থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মো: রবিউল হক ।
বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের অধ‌্যক্ষ মোঃ জ‌মির উ‌দ্দির চৌধুরী স্বাগত ভাষন এবং ইংরেজি বিভাগের অধ্যাপক মো জসিম উদ্দিনের সঞ্চালনায় এ সময় অ‌তি‌থি ছি‌লেন ও আ‌লোচনায় অংশ নেন মাসুদ সিরাজুল কাদের, বাঁশখালী পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ এস.এম. কিবরিয়া, বাহারছড়ার সা‌বেক চেয়ারম‌্যান মোহাম্মদ লোকমান, বৈলছ‌ড়ির সা‌বেক চেয়ারম‌্যান ইব্রা‌হিম বিন খ‌লিল,শীলকু‌পের সা‌বেক চেয়ারম‌্যান আকতার হো‌সেন, কাথ‌রিয়ার সা‌বেক চেয়ারম‌্যান মে‌াঃ শাহজাহান চৌধুরী,চট্টগ্রাম জজ কোর্টের এ.পি.পি এডভোকেট নাছির উদ্দিন, বিএন‌পি নেতা মোঃ ফজলুল কা‌দের প্রমুখ ।
সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে বাংলা‌দেশ সরকা‌রের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ডক্টর মোহাম্মদ জক‌রিয়া ব‌লেন, বর্তমান সরকা‌র শিক্ষা খাত গুরুপ্ত দি‌য়ে‌ছে । তি‌নি শিক্ষার্থী‌দের আধু‌নিক বি‌শ্বের সা‌থে তাল মি‌লি‌য়ে এ‌গি‌য়ে যাওয়ার আহবান জা‌নি‌য়ে ব‌লেন, এ ক‌লে‌জের উন্নয়ন ,এম‌পিও ভুক্তি ও সরকা‌রি কর‌ণে সকল ধর‌নের পদ‌ক্ষেপ গ্রহন কর‌বে ব‌লে তি‌নি অ‌ভিমত ব‌্যক্ত ক‌রেন।

সভাপ‌তির বক্ত‌ব্যে বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের প্রতিষ্টাতা সভাপ‌তি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সা‌বেক মেয়র ,সা‌বেক সংসদ সদস‌্য আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী ব‌লেন, দ‌ক্ষিণ চট্টগ্রাম নারী শিক্ষায় পি‌ছি‌য়ে পড়ার বিষয়‌টি অনুধাবন ক‌রে তিন একর জায়গায় এ শিক্ষা প্রতিষ্টা করা হয় । বিগত দি‌নে পরীক্ষার ফলাফ‌লে ভাল ক‌রে‌ছে । মা জা‌তি‌কে এ‌গি‌য়ে নি‌তে এ উ‌দে‌্যগ নেওয়া হ‌লে রাজ‌নৈ‌তিক প্রতি‌হিংসার কার‌ণে এম‌পিও ভু‌ক্তি ও সরকা‌রি সু‌যোগ সু‌বিধা থে‌কে ব‌ঞ্চিত‌ র‌য়ে‌ছে উ‌ল্লেখ ক‌রেন । অথচ দ‌ক্ষিণ চট্টগ্রা‌মের একমাত্র ম‌হিলা ক‌লে‌জের ১৪শত শিক্ষার্থীর শিক্ষার প‌রিপূর্ণ অবকাঠা‌মো র‌য়ে‌ছে।
মা জা‌তিকে শিক্ষা এ‌গি‌য়ে নি‌তে গার্লস ক‌লেজ প্রতিষ্টা করা হয় ব‌লে উ‌ল্লেখ ক‌রে বর্তমান সরকার এ ক‌লে‌জের উন্নয়‌নে যথাযথ ব‌্যবস্থা নে‌বেন এ আশাবাদ ব‌্যক্ত ক‌রেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies