1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৬৪ জন পড়েছেন

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতীয় পল্লী উনয়ন দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এদিন সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিআরডিবি-এর প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ব্যানার হাতে নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। র‌্যালিটি উপজেলার পরিষদ প্রদক্ষিণ শেষে উপজেলা অফিসার্স কাব হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। টেকসই উন্নয়নে পল্লী অঞ্চলের ভূমিকা অপরিসীম শীর্ষক আলোচনা সভা বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাঁশখালী ইউসিসিএ লিমিটেড এর চেয়ারম্যান চন্দ্র গুপ্ত বড়ুয়া। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: এনামুল হকের সঞ্চলনায় এতে সভায় বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মাস্টার লোকমান আহমদ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুপন নন্দী,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো: মুমিনুল হক, উপজেলা খাদ্য অফিসার সেলিম হেলালি, উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ,ব্যাংক এশিয়ার কর্মকর্তা সালমা রহমান,যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান নির্বাহী ইয়াসমিন পারভিন,নজরুল ইসলাম, মোহাম্মদ ইয়াছিন, মুন্নী দাশ প্রমুখ।
সভায় বক্তারা পল্লী উন্নয়নের বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া এবং দেশের সামগ্রিক উন্নয়নের অগ্রযাত্রাকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, টেকসই উন্নয়নে পল্লী অঞ্চলের মানুষের অংশগ্রহণ অপরিহার্য, আর সেই লক্ষ্যেই বর্তমান সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উপস্থিত বক্তা ও অতিথিবৃন্দ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং পল্লী অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিআরডিবির কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। এই আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে ব্যাংক এশিয়া, বাঁশখালী পৌরসভা শাখা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies