রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

বাঁশখালীতে এবার ৮৪ টি সার্বজনীন পূজামন্ডপে দুর্গাপুজা অনুষ্টিত হবে

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৭৭৩ জন পড়েছেন

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে বাঁশখালী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এ সময় সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দিন, শীলকুপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, বাঁশখালী থানার এসআই আকতার হোছাইন,পল্লী বিদ্যুতের ডিজিএম জসীম উদ্দিন, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, আশীষ কুমার শীল, ঝুন্টু কুমার দাশ, উত্তম কুমার কারণ সহ বিভিন্ন পুজামন্ডপের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। ১১ অক্টোবর ষষ্ঠীতে দুর্গাপুজো শুরু হবে এবং চলবে ১৫ অক্টোবর দশমী পর্যন্ত। ১২ অক্টোবর সপ্তমী, ১৩ অক্টোবর অষ্টমী ও ১৪ অক্টোবর নবমী। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উদযাপনে ব্যাপক প্রস্তুতির অংশ হিসাবে পুজারী ও প্রতিমা নির্মাতাদের দিনরাত কাজ করে বর্তমানে নানা ভাবে সাজিয়ে তোলার কাজ চলছে। এবার ঘটপুজা ছাড়া বাঁশখালীতে ৮৪টি সার্বজনীন দূর্গা পুজামন্ডব এবং শতাধিক ঘটপুজা অনুষ্টিত হবে বর্তমানে প্রতিটি পূজামন্ডপে পুরোদমে চলছে প্রতিমা তৈরি, ডেকোরেশন, লাইটিংসহ প্রয়োজনীয় প্রস্তুতির কাজ। প্রতিমা তৈরির শিল্পীরা রং ও অলংকরণের কাজ করছেন। পাশাপাশি চলছে ডেকোরেশন ও লাইটিং ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও। অপরদিকে বৃহস্পতিবার বিকালে বাঁশখালী থানায় সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা থানায় অনুষ্টিত হয়। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, আসন্ন বাঁশখালীর শারদীয় দুর্গাপূজ কে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বাঁশখালী থানার আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ