1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র

বাঁশখালীর খানখানাবাদে আওয়ামীলীগের কর্মী সন্মেলন অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৬৯৩ জন পড়েছেন

বাঁশখালী খানখানাবাদ ইউনিয়নের আওতাধীন ৯ ওয়ার্ডের সম্মেলন ও কর্মী সমাবেশ সোমবার বিকালে অনুষ্টিত হয়। বাঁশখালীর সংসদ সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পির সভাপতিত্বে অনুষ্টিত সভার উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম। অনুষ্টানে অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা,উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ইলিয়াস চৌধুরী,কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম, বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও বাহারছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, খানখানাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দারের সঞ্চালনায় এ সময় আলোচনায় অংশ নেন আওয়ামীলীগ নেতা জাহেদ আকবর জেবু, আলহাজ্ব সিব্বির আহমদ. ভিপি শামসুল আলম,এডভোকেট মো: সেলিম উদ্দিন,কবিরুল আমিন জন্টু, আবদুল মান্নান,মাওলানা আকতার হোছাইন,তৌহিদুল আলম চৌধুরী, মো: জালাল উদ্দিন, মোর্শেদুল আলম,হাফেজ আহমদ মেম্বার,গাজী সিরাজুল মোস্তফা,ছৈয়দ নুর,নুর উল্লাহ, ফৌজুল মুবিন, আরিফুল ইসলাম, মো: হারুন, মো: ফখরুদ্দিন, রাকিবুল ইসলাম, সাইদুল করিম সায়েদ, আমান উল্লাহ, মো: জাবেদ, মো: আবছার, মো: হানিফ সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বাঁশখালীর সংসদ সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি বলেন,আওয়ামীলীগ হচ্ছে এদেশের জনগনের ভাগ্য উন্নয়নের ও সাধারন জনগনের দল। দলে দুর্দিনে যারা পাশে থেকে দলকে সুসংগঠিত করার জন্য কাজ করে গেছে আগামীতে যে কোন কাজে তাদের মুল্যায়ন করা হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies