1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া বাঁশখালী পৌরসভা উ‌দ্যো‌গে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন বাঁশখালী‌তে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযানে ১জন আসামী গ্রেফতার যানজট নিরসনে বাঁশখালীতে প্রশাসনের অভিযান,জ‌রিমানা আদায় বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনু‌ষ্ঠিত “তরুণ জাগলে দেশ জাগে — জাগরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত” ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত

বাঁশখালীতে পুলিশের অভিযানে ইয়াবা সহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৫৭৬ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১৬ হাজার ১০০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার ৪ করেছে। সোমবার রাতে থানা পুলিশের প্রদত্ত বার্তায় এ তথ্য জানা যায়। স্থানীয় ও থানা সুত্রে জানা যায়, বাঁশখালী থানা পুলিশের এস.আই মোঃ মাসুদ সঙ্গীয় ফোর্সসহ বাঁশখালীর দক্ষিণ সীমান্তবর্তী পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিন পুইছড়ির বাঁশখালী পেকুয়া সীমান্ত ব্রীজের উত্তর পাশে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করিয়া করা হয়। এ সময় উখিয়ার রাজা পালং ইউপির মোহাম্মদ ইউনুচ ফকিরের ছেলে আলী জহুর প্রকাশ জহির (২৮), আইয়ুব আলীর ছেলে মো: আইয়াচ প্রকাশ আয়াচ (২৩), ঝিলংঝা ইউপির পশ্চিম মুক্তার কুল এলাকার মৃত হাবিবুল বশরের ছেলে মো: হানিফ (২৫), মহেশখালীর কুতুবজোম, নয়াপাড়া এলাকার মৃত বদরুজ্জামান এর ছেলে মোহাম্মদ হুসেন (৪৮)কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছে রক্ষিত ১৬ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০১৮ সনের ৩৬ (১) এর ১০(গ) ধারায় ১২ নং মামলা রুজু করা হয় । ইয়াবা উদ্ধার ও ৪ জন ইয়াবা কারবারিকে গ্রেপ্তারের ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দীন পিপিএম বলেন, থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে বাঁশখালীর দক্ষিণ সীমান্তবর্তী পুঁইছড়ির সীমান্ত ব্রীজ এলাকা থেকে ১৬ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার সহ গ্রেপ্তার ৪ করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মাদক নির্মুলে পুলিশের অভিযান অভ্যাহত থাকবে বলে তিনি জানান ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies