1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া বাঁশখালী পৌরসভা উ‌দ্যো‌গে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন বাঁশখালী‌তে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযানে ১জন আসামী গ্রেফতার যানজট নিরসনে বাঁশখালীতে প্রশাসনের অভিযান,জ‌রিমানা আদায় বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনু‌ষ্ঠিত “তরুণ জাগলে দেশ জাগে — জাগরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত” ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত

বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতে খুলে নিল হাইড্রলিক হর্ণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৫৫৩ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কে বিকট শব্দে গাড়ি চালিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫(২) ধারা লংঘন করায় গাড়ি থেকে হাইড্রলিক হর্ণ খুলে নেওয়া এবং জরিমানা করা হয়। বৃহস্পতিবার বিকালে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অপরদিকে সাগরে মাছ ধরা নিষিদ্ধ সময়ে শেখেরখীলের ফাড়ির মুখ এলাকায় মাছ সংরক্ষণ ও মজুদ রাখায় মজুদকারিকে জরিমানা করা হয়, জব্দ কৃত মাছ এতিম খানায় প্রদান করা হয়।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী জানান,বাঁশখালীর প্রধান সড়কের পৌরসদর জলদী এলাকায় হাইড্রলিক হর্ণ ব্যবহার করে শব্দ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় হাইড্রলিক হর্ণ ব্যবহার করায় ৪ জন বাস ড্রাইভার কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫(২) ধারায় ১ হাজার টাকা করে ৪হাজার টাকা জরিমানা করা হয় এই সময় গাড়িগুলো থেকে হাইড্রলিক হর্ণ খুলে নেওয়া হয়। অপরদিকে শেখেরখীল ইউনিয়নের ফাড়ির মুখ এলাকায় মাছ ব্যবসায়ীর কাছ থেকে ১২ কেজি সামুদ্রিক মাছ জব্দ করে তাকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারায় ২হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত সামুদ্রিক মাছ চাম্বল মাদ্রাসায় প্রদান করা হয়। এলাকার আইনশৃংখলা ও অপরাধ রোধে প্রশাসন সকল ধরনের কার্যক্রম পরিচালনা করবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies