1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী পৌরসভা উ‌দ্যো‌গে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন বাঁশখালী‌তে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযানে ১জন আসামী গ্রেফতার যানজট নিরসনে বাঁশখালীতে প্রশাসনের অভিযান,জ‌রিমানা আদায় বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনু‌ষ্ঠিত “তরুণ জাগলে দেশ জাগে — জাগরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত” ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত সেইভ দ্যা চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টরের ইপসা’র কার্যক্রম পরিদর্শন বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করলেন বাঁশখালীর মডেল সরকারি ও প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ বাঁশখালী‌তে ইসলামী স্বপ্ন বাস্তবায়ন সংস্থার ১৬ বছর পূর্তি, স্মৃতি পাঠাগার উদ্বোধন ও ঈদ পূর্ণ মিলনী

বাঁশখালীর সাধনপুর ঐক্য পরিষদের অভিষেক ও ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৯৮৯ জন পড়েছেন

বাঁশখালীর সাধনপুর ঐক্য পরিষদের নব-নির্বাচিত কমিটির অভিষেক, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত কাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে.এম. সালাহউদ্দীন কামাল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ রোকশেদ খান, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট লোকসংগীত শিল্পী শিমুল শীল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ মামুনুল ইসলাম চৌধুরী, শামসুল আলম, মোহাম্মদ ছরোয়ার উদ্দিন, মোহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ এমরান হোসেন, উত্তম দাশ, ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ, মোহাম্মদ রাজিব, মোহাম্মদ আবদুল গোফরান, আব্বাস উদ্দিন, আবুল কালাম আজাদ, মোহাম্মদ রোমান উদ্দিন, জিয়াউর রহমান, এবাদুল হক, বাবু বিবরন দাশ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে.এম. সালাহউদ্দীন কামাল বলেন- ‘এ সংগঠন অত্র এলাকার আর্তসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এলাকার উন্নয়নে সবাই ঐক্যবদ্ধ হলে জনসাধারণ উপকৃত হবে।’ সভাপতির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দীন চৌধুরী বলেন- ‘২০২১ সালে এ সংগঠনের যাত্রা শুরু। আমরা বিভিন্ন সময় অসহায় ও দুস্থদের আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা, গরীব-মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, কন্যাদায়গ্রস্ত পিতাদের বিয়েতে সহযোগিতাসহ এলাকার সার্বিক উন্নয়নে সকলে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি।’ সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াক্কাস উদ্দিনের সঞ্চালনায় জমজমাট এই ঈদ পুনর্মিলনী নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies