1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া বাঁশখালী পৌরসভা উ‌দ্যো‌গে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন বাঁশখালী‌তে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযানে ১জন আসামী গ্রেফতার যানজট নিরসনে বাঁশখালীতে প্রশাসনের অভিযান,জ‌রিমানা আদায় বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনু‌ষ্ঠিত “তরুণ জাগলে দেশ জাগে — জাগরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত” ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত সেইভ দ্যা চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টরের ইপসা’র কার্যক্রম পরিদর্শন বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

বাঁশখালী শিল্পকলা একাডেমির বরণ ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৩২৬ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে মতবিনিময় ও সাংস্কৃতিক সন্ধ্যা বুধবার সন্ধ্যায় অনুষ্টিত হয়। উপজেলা অফিসার্স কাব হলরুমে উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার ও উপজেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি ও নবাগত সহকারি কমিশনার (ভুমি) আবদুল খালেক পাটোয়ারী’র বরণ উপলক্ষে মতবিনিময় ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু সালেক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহুমুদুল ইসলাম চৌধুরী, উপজেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি শ্যামল কান্তি দাশ, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ,একাডেমির অধ্যক্ষ ও সংগীত প্রশিক্ষক প্রনব সিকদার, উপজেলা শিল্পকলা একাডেমির প্রচার সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া। উপজেলা শিল্পকলা একাডেমির অর্থ সম্পাদক ও সংগীত শিল্পী অঞ্জন চক্রবর্তী স্বাগত বক্তব্য রাখেন এবং শিক্ষিকা বাবলী দাশের সঞ্চালনায় এ সময় সংগীত পরিবেশন করেন সুকুমার মল্লিক,পঞ্চানন দাশ,শম্পা দাশ,সীমা মল্লিক, উষা সাহা,জুয়েল দেবদাশ,শারমিন আক্তার, শিল্পী মহাজন, শিপন কর্মকার, শাপলা দাশ, সংগীত শিল্পী প্রনব সিকদার,কবিতা আবৃত্তি করেন অধ্যাপক কমরুদ্দিন আহমদ ও বাবলী দাশ।
সভায় বক্তারা বলেন, সংস্কৃতি কর্মকান্ড গতিশীল হলে সমাজের অনেক অপরাধ প্রবনতা কমে যাবে। তাই সুস্থ সংস্কৃতি চর্চার জন্য উপজেলা শিল্পকলা একাডেমির ভুমিকা অপরিসীম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies