1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী

বাঁশখালী‌তে সৃজন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭৫ জন পড়েছেন

চট্টগ্রা‌মের বাঁশখালীর সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক সংগঠন “সৃজন সাংস্কৃতিক সংসদ” এর উদ্যোগে ৭ম সৃজন মেধাবৃত্তি পরীক্ষা ২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়।
সৃজনের প্রতিষ্ঠাতা জাহেদুল ইসলামের সভাপতিত্ত্বে ও পরিচালক মিসবাহ উল হক ইমনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা খোরশেদুল ইসলাম, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী, ডিবেট বাংলাদেশের সাবেক সভাপতি এডভোকেট ইমরান হোসাইন, সৃজনের অন্যতম উপদেষ্টা, বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেকুর রহমান চৌধুরী। কালিপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমিজ উদ্দিন, আলহাজ মোস্তাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হেলাল উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদান করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সৃজনের এই সৃজনশীল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে এর সার্বিক সফলতা কামনা করেন।
উল্লেখ্য, সৃজন সাংস্কৃতিক সংসদ ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর সৃজন মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় ২০ ডিসেম্বর ২০২৪ বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ে ৭ম সৃজন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে বাঁশখালীর প্রায় ৬০টিরও অধিক শিক্ষা প্রতিষ্ঠানের ১ম শ্রেণি থেকে দশম শ্রেণির এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
৭ম সৃজন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এ সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী বৃত্তি পাওয়ায় বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়কে সেরা শিক্ষা প্রতিষ্ঠান এওয়ার্ড প্রদান করা হয়। পাশাপাশি একজন অভিভাবককে সেরা অভিভাবক পুরস্কারও প্রদান করা হয়।
অনুষ্ঠানে ৮ম সৃজন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ভোধন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies