1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী

সেইভ দ্যা চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টরের ইপসা’র কার্যক্রম পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৩৫২ জন পড়েছেন

কক্সবাজারের বিভিন্ন এলাকায় ইপসা’র বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করলেন সেইভ দ্যা চিলড্রেনের প্রতিনিধি দল। গতকাল কক্সবাজার সদরের নাজিরারটেক এলাকার ইপসা কল (ফ্রি কিডস) প্রজেক্ট, রামু উপজেলার ইপসা জলবায়ু পরিবর্তন সহনশীল আবাসন এবং জীবিকায়ন উন্নয়ন (আরএইচএল) প্রকল্প এবং ইপসা মাল্টি-সেক্টর রিকভারী ও এমপাওয়ারমেন্ট সাপোর্ট প্রজেক্টের কার্যক্রম পরিদর্শন করেন সেইভ দ্যা চিলড্রেন টিম। পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন সেইভ দ্যা চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এ এস এম রহমতুল্লাহ ভূঁইয়া, সেইভ দ্যা চিলড্রেনের হেড অব এরিয়া অফিস কক্সবাজার মো: গোলাম মোস্তফা। ইপসা’র পক্ষে উপস্থিত ছিলেন ইপসা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ আরিফুর রহমান, ইপসা’র উপ পরিচালক ও রিজিওনাল হেড মোহাম্মদ শহিদুল ইসলাম, সহকারী পরিচালক যীশু বড়ুয়া, ফিন্যান্স ম্যানেজার এনায়েত মাওলা প্রমুখ।
পরিদর্শন কালে জলবায়ুর কারণে স্থানচ্যুত পরিবারগুলোকে পুনর্বাসন করতে ইপসার নেওয়া নানা উদ্যোগ পরিদর্শন করেন সেভ দ্যা চিলড্রেন টিম। এসময় জলবায়ু স্থানচ্যুত যেসব পরিবার ইপসা’র উক্ত প্রকল্পসমূহের আওতায় সুবিধা পেয়ে সাবলম্বী হয়েছে তাদের অনেকের সাথে কথা বলেন তারা। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত উপকারভোগেীদের জলবায়ু পরিবর্তন সহনশীল আবাসন বা দুর্যোগ-সহনশীল ঘর পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবিকায়ন উন্নয়নের জন্য মাচায় ছাগল পালন, মাশরুম চাষ, বস্তায় আদা চাষ, বেড পদ্ধতিতে সবজি চাষসহ বিভিন্ন জীবিকাভিত্তিক ও জলবায়ু সহনশীল উদ্যোগ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। সেইভ দ্যা চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টরের বলেন, এসব উদ্যোগ উপকারভোগীদের জীবনমান উন্নয়ন, জীবিকা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি প্রকল্প বাস্তবায়নে ইপসার আন্তরিকতা ও কার্যকারিতার ভূয়সী প্রশংসা করেন। এ সময় সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তা, মাঠকর্মী এবং স্থানীয় উপকারভোগীরাও উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে ইপসা এইচআরিডিসি-কক্সবাজার ক্যাম্পাসের কনফারেন্স রুমে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইপসা কক্সবাজার অঞ্চলের হোস্ট ও ক্যাম্প এলাকায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের প্রধানগন উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা তৃণমূল মানুষের কল্যাণে আরও কার্যকর ও টেকসই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় সেইভ দ্যা চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এ এস এম রহমতুল্লাহ ভূঁইয়া বলেন, ইপসা’র সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। একসাথে আমরা অনেক কাজ করেছি। সেই ধারাবাহিকতায় জলবায়ু স্থানচ্যুতদের পুনর্বাসন, নারীর ক্ষমতায়ন, শিশু সুরক্ষা এবং শিশুশ্রম নিরসনে ইপসা’র এমন ভূমিকা প্রশংসা পাওয়ার দাবিদার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies