1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া বাঁশখালী পৌরসভা উ‌দ্যো‌গে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন বাঁশখালী‌তে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযানে ১জন আসামী গ্রেফতার যানজট নিরসনে বাঁশখালীতে প্রশাসনের অভিযান,জ‌রিমানা আদায় বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনু‌ষ্ঠিত “তরুণ জাগলে দেশ জাগে — জাগরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত” ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত

পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৫৯ জন পড়েছেন

টানা বর্ষণ ও সম্ভাব্য পাহাড়ধসের ঝুঁকিতে থাকা চট্টগ্রাম মহানগর ও বাঁশখালীর ১০০টি পরিবারকে আগাম আর্থিক সহায়তা দিয়েছে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)। জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় বাস্তবায়িত ‘এ্যান্টিসিপেটরি এ্যাকশন ’ প্রকল্পের আওতায় এ সহায়তা প্রদান করা হয়। আবহাওয়া ও দুর্যোগের পূর্বাভাস বিশ্লেষণে ভূমিধসের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় ‘নো রিগ্রেট পলিসি’ অনুযায়ী আগাম প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে ৮ ও ৯ জুলাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বাঁশখালী উপজেলায় পাহাড়ধস-ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী ১০০টি পরিবারকে নগদ সহায়তা দেওয়া হয়।
বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার বিকালে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন উপজেলার ৫০ পরিবারের মাঝে শর্তহীন নগদ সহায়তা প্রদান করেন। এ সময় তিনি দুর্যোগ কালীন সময়ে ক্ষতিগ্রস্থ জনগনকে নগদ অর্থ সহায়তার জন্য ইপসা ও সেভদ্য চিলড্রেনকে ধন্যবাদ জানান।
চট্টগ্রাম ও বাঁশখালীতে সহায়তাপ্রাপ্তদের মধ্যে প্রত্যেককে ৬ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এ সহায়তা সম্ভাব্য দুর্যোগের আগেই পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরে যাওয়া, খাদ্য ও জরুরি সামগ্রী সংগ্রহ এবং জীবিকা সুরক্ষায় সহায়তা করবে। পাহাড়ধসের পূর্বাভাস পাওয়ার পর প্রকল্পের কর্মকর্তা, কর্মী ও স্বে”ছাসেবকেরা ঝুঁকিপূর্ণ এলাকায় সচেতনতামূলক প্রচারণা, ঝুঁকি মূল্যায়ন, নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিত প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করেন।
বর্তমানে প্রকল্পটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চারটি পাহাড়ধস-ঝুঁকিপূর্ণ ৪টি ওয়ার্ড এবং বাঁশখালীর সাধনপুর, পুকুরিয়া, কালীপুর ও বৈলছড়ি এ ৪টি ইউনিয়নে বাস্তবায়িত হয়েছে। এর আগেও এ প্রকল্পের আওতায় নগদ সহায়তা, হাইজিন কিট ও কিচেন কিটসহ বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
ইপসার প্রকল্প ম্যানেজার সানজিদা আক্তার বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে পূর্বাভাসভিত্তিক আগাম পদক্ষেপ ও নগদ সহায়তা ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সময়োপযোগী ও নিরাপদ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies