1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইপসা’র কার্যক্রম পরিদর্শনে এনজিও ব্যুরো’র মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া জাপানের মিনোবুসান কুওনজি মন্দির জাপানের টোকিওর হৃদয়ে সবুজের রাজ্য মেইজি জিঙ্গু পরিদর্শন বাঁশখালীতে ফারিয়ার মানববন্ধন, পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি Senso-ji Temple : টোকিওর প্রাণকেন্দ্রে ইতিহাস ও আধুনিকতার অনন্য মিলন Nikko Toshogu Shrine : ইতিহাস, প্রকৃতি ও ঐতিহ্যের এক অনন্য মিলনস্থল মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি কাছ থেকে দেখা রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন

বাঁশখালীতে মাঠ দিবসে বক্তারা- দেশের অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠি কৃষকেরা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৫৮৮ জন পড়েছেন

বাঁশখালীর বৈলছড়িতে”স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট” এর আওতায় কৃষক মাঠ দিবস মঙ্গলবার বিকালে বৈলছড়ির খদুল্লা পাড়া এলাকায় অনুষ্টিত হয়। চট্টগ্রামের কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক(সম্প্রসারণ ও কো অর্ডিনেশন) মোঃ ছাইফুল আলম, বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত পরিচালক(মনিটরিং ও বাস্তবায়ন) আনোয়ার হোসেন খান, অতিথি ছিলেন অতিরিক্ত উপ পরিচালক(শস্য) মো:ওমর ফারুক, সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার প্রকল্প) আবু কাউছার মোঃ সরওয়ার। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা মো: আবু সালেক। সভার শুরুতে স্বাগত জানান উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ ওচমান গনি ছিদ্দিকী। উপসহকারি কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কৃষক বদিউল আলম,কৃষানী সুজাতা দাশ ॥
এ সময় প্রধান অতিথি কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক(সম্প্রসারণ ও কো অর্ডিনেশন)মোঃ ছাইফুল আলম বলেন, বর্তমান কৃষি ব্যবস্থা আধুনিক কৃষি ব্যবস্থা। দেশের অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠি কৃষকেরা। দেশে উৎপাদিত পন্য বিদেশে রপ্তানি হচ্ছে। আগামী কয়বছরে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত হবে কৃষিখাত। আগামীতে কৃষি কাজে শতভাগ আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হবে। সেটার জন্য সকল ধরনের পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। অচিরেই কৃষকদের সন্মাননা দেওয়া হচ্ছে আরো দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশকে ঠিকিয়ে রেখেছে কৃষকেরা। দেশের অর্থনৈতিক মোড় ঘুরিয়ে দিতে কাজ করছে কৃষকেরা বলে তিনি উল্লেখ করেন। পরে অতিথিরা চেচুরিয়ায় অবস্থিত উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ ওচমান গনি ছিদ্দিকী পরিচালিত কৃষকদের নিয়ে পরিচালিত কৃষক মাঠ ও এসো শিখি স্কুলের কার্যক্রম পরিদর্শন এবং কৃষকদের সাথে কথা বলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies