1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

এবার আইসক্রিমে করোনাভাইরাস

সংবাদ দাতা
  • প্রকাশিত : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ১৮০৩ জন পড়েছেন

সুত্র: দৈনিক আজাদী
চীনের পূর্বাঞ্চলে উৎপাদিত আইসক্রিমে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর আইসক্রিমটির একই ব্যাচের সব কার্টন বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার। আইসক্রিমে করোনাভাইরাস পাওয়ার পর বেইজিং সংশ্লিষ্ট তিয়ানজিনের দাকিয়াওদাও ফুড কোম্পানি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানকার সব কর্মীর করোনাভাইরাস পরীক্ষা করে দেখা হচ্ছে বলে বিবৃতিতে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ। খবর বিডিনিউজের।
এখন পর্যন্ত আইসক্রিম থেকে কারও শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ঘটেছে এমন ইঙ্গিত পাওয়া যায়নি। আইসক্রিমের যে ব্যাচে করোনাভাইরাস মিলেছে, সেই ব্যাচের ২৯ হাজার কার্টনের বেশিরভাগই অবিক্রিত ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তিয়ানজিনে বিক্রি হওয়া ৩৯০টি কার্টন শনাক্ত করা হয়েছে এবং অন্যান্য অঞ্চলের কর্তৃপক্ষকে তাদের আওতাভুক্ত এলাকায় বিক্রির বিষয়ে জানাতে বলা হয়েছে।
ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, তিয়ানজিনের যারা এই আইসক্রিম খেয়েছিলেন, তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। একাধিক দেশ থেকে আমদানি করা কাঁচামাল ব্যবহার করে এই আইসক্রিম তৈরি করা হত। এর উপাদানগুলোর মধ্যে রয়েছে নিউ জিল্যান্ডের মিল্ক পাউডার, ইউক্রেনের অন্য একটি কাঁচামাল। এসব উপাদান থেকেও আইসক্রিমে করোনাভাইরাস যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আইসক্রিমে করোনাভাইরাস পাওয়া গেলেও এতে চিন্তার কারণ নেই। হতে পারে কোনো আক্রান্ত ব্যক্তির কাছ থেকে এই ভাইরাস আইসক্রিমে ঢুকে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies