1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী

বাঁশখালীর চাম্বলে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ পেল ৫০০ পরিবার

সংবাদ দাতা
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ১১৩৯ জন পড়েছেন

বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা হিসেবে অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে ৫০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৫০০ পরিবারকে এই মানবিক সহায়তা নগদ অর্থ প্রদান করা হয়। চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ কালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, ইউপি সদস্য মো: শহিদ উল্লাহ, জাফর ইকবাল, ফজল কাদের, সৈয়দ নুর, নুরুল আলম, আব্দুল মাবুদ, মোহাম্মদ হোছাইন, চাম্বল ইউপি সচিব ফয়সাল আবেদিন, স্বরূপ দেব নাথ, জামাল হোছাইন মিন্টু সহ অন্যারা উপস্থিত ছিলেন। মানবিক সহায়তা নগদ অর্থ প্রদান কালে চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী বলেন, করোনা কালীন সময়ে সাধারন অসহায় মানুষ কষ্টে দিন যাপন করছে। তাদের প্রতি ভালবাসার উপহার স্বরুপ মাননীয় প্রধানমন্ত্রী নগদ অর্থ সহায়তা করছেন। করোনার নিয়মনীতি মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান এবং যে কোন দু:সময়ে পাশে পাশে থাকার অঙ্গীকার করেন এবং বাঁশখালীর উন্নয়নের রুপকার সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর জন্য দোয়া করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies