1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

বাঁশখালীর প্রাচীনতম বখসি হামিদ মসজিদ পরিদর্শনে ফ্রান্সের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৬৮২ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীর প্রাচীনতম নিদর্শন বখসি হামিদ জামে মসজিদ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন সুহ ((H.E. Mr. Jean Martin SCHUH ) । তিনি রবিবার সন্ধ্যায় প্রাচীন এই স্থাপনা পরিদর্শন করেন। এসময় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, অলিয়স ফ্রসেস ড. সেলভাস থেরেস, চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের পরিচালক ড. প্রণব মিত্র চৌধুরী, সহকারী পুলিশ সুপার (অনোয়ারা সার্কেল) মোহাম্মদ হুমায়ুন কবির, বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম, বখশি হামিদ জামে মসজিদ ও মাদরাসা পরিচালক শাহ সুফি হাফেজ মাওলানা আবদুল মজিদ, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক জুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আহমদুর রহমান প্রমুখ। মসজিদ পরিদর্শনকালে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন সুহ বলেন, বখসি হামিদ জামে মসজিদটি খুব সুন্দর একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান। পরিদর্শন কালে কালের স্বাক্ষী প্রাচীন এই মসজিদটি সবাইকে দেখতে আসার এবং সংরক্ষণ করার আহবান জানান তিনি।
বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে বখশি দীঘির পাড়ে প্রাচীন স্থাপনা বখসি হামিদ জামে মসজিদটি ৯৭৫ হিজরী,১৫৬৮ খৃঃ সালে এ মসজিদটি নির্মিত হয় হয় বলে মসজিদের নামফলক সুত্রে জানা যায়। মসজিদটি সুলতান সম্রাট সোলাইমানের আমলে নির্মিত হয়। এই মসজিদটির নির্মাণ কৌশলের সাথে প্রাচীন স্থাপনা ঢাকার শায়েস্তা খান মসজিদ এবং নারায়নগঞ্জের বিবি মরিয়ম মসজিদের মিল রয়েছে। কালের স্বাক্ষী হয়ে মসজিদটি এখানে দাঁড়িয়ে আছে। এই মসজিদকে কেন্দ্র করে সেখানে নির্মিত হয়েছে মাদরাসা, হেফজখানা। প্রতি শুক্রবার এই মসজিদে জুমার নামাজ আদায় করতে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন। বাঁশখালীর এ ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য বিভিন্ন সময়ে অনেক পর্যটক আসেন এবং এ মাদ্রাসায় কয়েকশত শিক্ষাথী রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies