1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

বাঁশখালী পৌরসভায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের প্রশাসনের সহায়তা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩২১ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার উত্তর জলদী বনিক পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র (কম্বল) প্রদান করেন। এ সময় বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন, মাওলানা আকতার হোছাইন সহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

বাঁশখালী পৌরসভার উত্তর জলদী বনিক পাড়ায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় জলদীর সাবেক ইউপি সদস্য গোপাল ধর (গোপাল মেম্বার) এর মালিকানাধীন ভাড়া বাসায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায়৭-৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। অগ্নিকান্ডের ঘটনায় ৩ টি বসতঘর পুঁড়ে ছাই হয়ে গেছে। এ সময় নিধু বালা দাশ (৬২) নামের এক বৃদ্ধা আহত হয়েছে। তাকে রাতেই বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা য়েছে। ঘটনার পর পর বাঁশখালী পৌরসভার নব নির্বাচিত মেয়র এডভোকেট তোফাইল বিন হোসাইন, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ কামাল উদ্দিন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। অগ্নিকান্ডের ব্যাপারে বাড়ির মালিক গোপাল ধের বলেন, আমি এলাকার স্থানীয় চন্দন নামের এক ব্যক্তির কাছ থেকে ১০ বছরের জন্য জায়গা টি লিজ নিয়ে টিনের ছাউনি যুক্ত বাসা নির্মাণ করে ২ টি পরিবারকে বাসা গুলো ভাড়া দিয়। ১ টিতে সুমন দাশ ও অপর ১টিতে মধন দে কে ভাড়াা দিয়। আমার বাসা গুলোর পাশে অপর আরেকটি শান্তি রাণী ধরের মালিকানাধীন ভাড়া বাসায় নমিতা দাশ নামের একজনকে ভাড়া থাকেন। বৃহস্পতিবার রাতে আমার ভাড়া বাসা গুলোতে অজ্ঞাত কারনে আগুন ধরে পুঁড়ে যয়। উল্লেখ্য বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনায় মিয়ার বাজারে চৌধুরী মার্কেটে এক লন্ডীর দোকানে আগুনে কয়েক লক্ষাধিক টাকার মালামাল পুঁড়ে যায়। এর আগে সরলের কাহারঘোনায় অগ্নিকান্ডে ২ভাই বোন সহ ৫টি বাড়ির মালামাল পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। কয়দিন আগে শীলকুপে অগ্নিকান্ডে প্রায় ২১ পরিবার গৃহহীন হয়। সম্প্রতি সময়ে বাঁশখালীর বিভিন্ন স্থানে অগ্নিকান্ডের ঘটনা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে । প্রশাসনের পক্ষ থেকে সাধারন জনগনকে সচেতনতার ভুমিকা রাখার আহবান জানান ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies