1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

বাঁশখালী ফাউন্ডেশনের পরীক্ষা ও মেধাবৃত্তি প্রদান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৬৯৫ জন পড়েছেন

বাঁশখালী উপজেলার বিভিন্ন স্কুল মাদরাসার পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রাম এর ৩২তম মেধাবৃত্তি পরীক্ষা। গত শনিবার বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে পরীক্ষা শেষে ৩১তম মেধাবৃত্তি প্রাপ্তদের বৃত্তি সন্মাননা প্রদান অনুষ্টান বিদ্যালয়ের মাঠে সংগঠনের সভাপতি আলহাজ্ব জামাল মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। প্রধান অতিথির বক্তব্যে জেসমিন আক্তার বাঁশখালী ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেন এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ডিরেক্টর আশরাফুল মোস্তফা চৌধুরী। অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ হিরুর সঞ্চালনায় অনুষ্ঠানে
শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষা ও বৃত্তি সম্পাদক অধ্যাপক সুজন বড়ুয়া, কবি কমরুদ্দিন আহমদ,মেধাবৃত্তি সমন্বয়ক ও প্রধান শিক্ষক মোহাম্মদ ফেরদৌস আকতার। মেধাবৃত্তি শেষে শিক্ষা ও বৃত্তি সম্পাদক অধ্যাপক সুজন বড়ুয়া ও অধ্যাপক ফয়েজ উল্লাহ’র সঞ্চালনায় ২০২২ সালে অনুষ্ঠিত ৩১তম মেধাবৃত্তি প্রদান করা হয়। বিভিন্ন গ্রেডে স্কুল- মাদরাসার ৬৭জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদের কুতুব উদ্দিন হাসান নূরী,আহমদুর রহমান মিটু,মোহাম্মদ হোসাইন সিকদার,নুরুল হোসাইন,অধ্যাপক মফিজ উদ্দিন,অধ্যাপক মিজানুর রহমান,অধ্যাপক মোখতারুজ্জামান, অধ্যাপক ফরমান উল্লাহ, মো. শেহাবউদ্দিন, কাজী শাহরিয়ার, শামিম উল্লাহ আদিল ও বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ। বৃত্তিপ্রাপ্তদের সনদ, প্রাইজবন্ড ও উপহার সামগ্রী বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies